বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নেমে যাওয়ার যে খবর গতকাল আমার দেশ শেষের পাতায় ছেপেছে, সেটাকে উদ্বেগজনক বললেও কম বলা হয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশে বৃষ্টি কম হওয়া এবং অব্যাহতভাবে মাটির নিচ থেকে পানি উত্তোলনের ফলে বরেন্দ্র অঞ্চলে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। বিশেষজ্ঞদের অভিমত, গত কয়েক বছরে ভূগর্ভস্থ পানির স্তর ১০ মিটার পর্যন্ত নেমে গেছে। এর বিরূপ প্রভাব পড়ছে রাজশাহী অঞ্চলের পরিবেশ ও মানুষের জীবন-জীবিকার ওপর। রাজশাহীতে এ বছর বৃষ্টি স্বাভাবিকের চেয়ে একেবারেই কম হয়েছে। ফলে ২০০৮ সালের মে মাসের চেয়ে এ বছর মে মাসে ভূগর্ভস্থ পানির স্তর ৪০ সেন্টিমিটার নিচে নেমে গেছে। পানির স্তরের এই নিম্নগামী প্রবণতা প্রকট হয়ে ওঠে ১৯৯৬ সাল থেকে। এরপর মাত্র একবার ২০০০ সালে এখানকার ভূগর্ভস্থ পানির স্তর কিছুটা উপরে উঠেছিল। তাও অবস্থান ছিল ১৯৯৬ সালের স্তরের চেয়ে নিচে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, এবার বিএমডিএ’র প্রকল্প এলাকায় বোরো মৌসুমে অনেক গভীর নলকূপে পানি না পাওয়া
শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০০৯
বিজয় দিবসেও জাতীয় প্যারেড হলো না : কারণ বলা হয়নি
শেষ পর্যন্ত এবারের বিজয় দিবসেও জাতীয় প্যারেড বা কুচকাওয়াজ হলো না। স্বাধীনতার পর থেকে নিয়মিতভাবে জাতীয় প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গত বছরও ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের প্যারেডে রাষ্ট্রপতি সালাম গ্রহণ করেছেন। সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসির নেতৃত্বে তিনবাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর, বিএনসিসি, আনসার-ভিডিপি ও মুক্তিযোদ্ধারা কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন। এ বছর পুরনো বিমানবন্দর সংলগ্ন জাতীয় প্যারেড স্কোয়ারে কিছুই হয়নি। বিষয়টি বেশিরভাগ পত্র-পত্রিকা এড়িয়ে গেলেও গতকালের আমার দেশ নজিরবিহীন এ ঘটনা নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে।
সাধারণত ২৬ মার্চ স্বাধীনতা দিবসেই জাতীয় প্যারেড অনুষ্ঠিত হয়। তবে বিগত শেখ হাসিনার
সাধারণত ২৬ মার্চ স্বাধীনতা দিবসেই জাতীয় প্যারেড অনুষ্ঠিত হয়। তবে বিগত শেখ হাসিনার
ক্রসফায়ার বন্ধে অন্তর্বর্তীকালীন আদেশ : উচ্চ আদালতই ভরসা
অবশেষে উচ্চ আদালতকে এক পা বাড়িয়ে ক্রসফায়ার বন্ধ রাখতে যে অন্তর্বর্তীকালীন আদেশ জারি করতে হয়েছে সেটাকে বতৃমান সরকারের আমলে মানবাধিকার লংঘনরোধে এক বলিষ্ঠ আইনী পদক্ষেপ হিসেবে গণ্য করা যায়। তার আগে আদালতের স্বপ্রণোদিত রুল জারি সত্ত্বেও ক্রসফায়ার বন্ধ হয়নি। রুলের জবাব দিতে সরকার পক্ষের বারবার সময় প্রার্থনার ফাঁকে ১১ জনকে ক্রসফায়ারের বলি হতে হয়েছে। সর্বশেষ শুনানির দিন ১৪ ডিসেম্বর আবারও সময় চাওয়া হলে আদালত অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে ‘সময় দিলে তো এর মধ্যে ক্রসফায়ারে আরও ৫০ জন মানুষ হত্যা করা হবে’ মন্তব্য করেন। অবশেষে শীতকালীন ছুটির পর শুনানির পরবর্তী দিন ধার্য করে এ সময়কালে যেন কোনো ক্রসফায়ার না হয় তা নিশ্চিত করতে র্যাবের ডিজির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। আদালতের এই ভূমিকা নিঃসন্দেহে
আজও নির্মাণ হয়নি স্মৃতিসৌধ : এই সজ্ঞান অবহেলার অবসান চাই
আটত্রিশ বছর পেরিয়ে গেলেও একাত্তরের মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর বর্বরতা ও নির্মম হত্যাযজ্ঞের অসংখ্য স্মারকচিহ্ন হারিয়ে যেতে বসেছে। স্থান বিশেষে নিশ্চিহ্ন হয়ে গেছে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির স্মারক সৌধ নামফলক ইত্যাদি। সবচেয়ে দুঃখজনক হচ্ছে দেশের একাধিক স্থানে শহীদ স্মরণে বার বার স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ নেয়া হলেও নানা অজুহাতে তা বাস্তবায়িত হয়নি। এই অবিমৃশ্যকারিতার মধ্য দিয়েই আমরা বিগত ৩৮ বছর ধরে পালন করে আসছি স্বাধীনতা দিবস, বিজয় দিবস। এবারের বিজয় দিবসের প্রাক্কালেও এই সজ্ঞান বিভ্রান্তি নিয়ে নানা মহলে প্রশ্ন দেখা দিয়েছে—আর কতদিন পরে আমরা শহীদদের আত্মত্যাগকে যথাযথভাবে স্মরণ করার তাড়নাবোধ করব?
নিঃসন্দেহে আটত্রিশ বছর সময় স্বাধীনতাযুদ্ধের স্মৃতিজড়িত স্থান, শহীদের রক্তস্নাত মাটি, গণকবর শনাক্ত করার জন্য যথেষ্ট। অনেক ক্ষেত্রেই আজ পর্যন্ত এ কাজটিও
নিঃসন্দেহে আটত্রিশ বছর সময় স্বাধীনতাযুদ্ধের স্মৃতিজড়িত স্থান, শহীদের রক্তস্নাত মাটি, গণকবর শনাক্ত করার জন্য যথেষ্ট। অনেক ক্ষেত্রেই আজ পর্যন্ত এ কাজটিও
বুধবার, ১৬ ডিসেম্বর, ২০০৯
সর্বোচ্চ আদালতের রায় উপেক্ষিত : নির্বাচন কমিশন কী চাইছে!
ভোলা-৩ আসনে আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য মেজর (অব.) জসিমউদ্দিনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় সুপ্রিমকোর্টের আপিল বিভাগ বহাল রাখার পরও তিনি বহাল তবিয়তে রয়েছেন। প্রায় এক বছর ধরে অবৈধভাবে সংসদ সদস্যের ক্ষমতা ও সুযোগ-সুবিধাই শুধু ভোগ করছেন না, নিজের নির্বাচনী এলাকাজুড়ে দাপট দেখিয়ে বেড়াচ্ছেন। নিয়মিতভাবে সংসদ সদস্যের সরকারি বরাদ্দও তুলে নিচ্ছেন। বলে বেড়াচ্ছেন এমপি আছেন, ভবিষ্যতে তিনিই থাকবেন। এমন সুযোগ পাচ্ছেন তিনি নির্বাচন কমিশনের ভূমিকার ফলে। সেনাবাহিনীর চাকরি থেকে অবসর গ্রহণের
মহান বিজয় দিবস : গ্রামীণ মুক্তিযোদ্ধারা অবহেলিত কেন
আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে পর্যুদস্ত হানাদার পাকিস্তানি সেনাবাহিনী আজকের দিনে
আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছিল। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠা লাভ করে
স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র। মুক্তিযুদ্ধের শুরুতে প্রায় খালি
হাতে মুক্তিকামী কৃষক-শ্রমিক-ছাত্র-জনতা যেভাবে হানাদার বাহিনীর বিরুদ্ধে
রুখে দাঁড়িয়েছে, তা ছিল কল্পনাতীত। এভাবে যাদের আত্মদান ও আত্মত্যাগের
বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই দুঃসাহসী জনগণ, জানা-অজানা শহীদ ও
ক্ষতিগ্রস্তদের এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ ভূমিকার প্রতি
সশ্রদ্ধ অভিবাদন জানানোর দিন আজ। পাকিস্তানের দীর্ঘ ২৪ বছরের শোষণ,
বঞ্চনা ও সম্পদ পাচারের ফলে সৃষ্ট আঞ্চলিক বৈষম্য ও অধিকারহীনতার
বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন
সবারই এখন দেশগঠনে মনোনিবেশ করা উচিত
দেশগঠনের জন্য এখন সবাইকে মনোনিবেশ করা উচিত। বিজয় দিবসের প্রাক্কালে মুক্তিযুদ্ধের সংগঠক, বীরসেনানী এবং বিশিষ্ট বুদ্ধিজীবীরা এ প্রত্যাশার কথাই ব্যক্ত করেছেন। তারা বলেছেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র পেলেও আমরা এখনও প্রকৃত অর্থে স্বাধীনতার সুফল এবং অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারিনি। স্বাধীনতাযুদ্ধের মাধ্যমে কিছু ক্ষেত্রে আমাদের অগ্রগতি হলেও প্রত্যাশিত অর্জন আমাদের হয়নি। তাই এ দিন আমাদের বুদ্ধিজীবী, দেশপ্রেমিক মানুষ এবং রাজনৈতিক নেতৃত্বের উচিত মুক্তিযুদ্ধের চেতনায় শোষণমুক্ত বাংলাদেশ গঠনে এগিয়ে আসা। আর তরুণ প্রজন্মকে ভাবতে হবে দেশ আমাদের কী দিয়েছে সেটা বড় কথা নয়—আমরা
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)